র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামি সৈকত গ্রেফতার

আপডেট: June 20, 2024 |
inbound6710091930003736882
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ থানার আঁচলাই গ্রামে জমা-জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ফিরোজ বেগম হত্যা মামলার প্রধান আসামি মোঃ সৈকত (২৩) কে র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৩ গাইবান্ধার যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছেন।

২০ জুন (বৃহস্পতিবার) বেলা সোয়া ১ টার দিকে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এর স্বক্ষরিত এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়,মোঃ তাজুল ইসলাম(৭২) পিতা- মৃত তছিম উদ্দিন সাং আাঁলাই দারার
পাড়া, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া, বিবাদী মোঃ সৈকত(২৩) পিতা মোঃ সবুজ মিয়া সাং চক- ভোলাখা,থানা শিবগঞ্জ, জেলা বগুড়াসহ এজহারনামীয় আরও ০৫ (পাঁচ) জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ থানায় অভিযোগ দায়ের করেন যে, বিবাদীগণের সাথে তার জমা-জমি নিয়ে বিরোধের চলছিল।

গত ০১-০৫-২০২৪ ইং তারিখ বেলা অনুমান সাড়ে১১টার দিকে তার ফিরোজা ও ছেলে চক-ভোলাখাঁ গ্রামস্ত জৈনক ফজলার এর বাড়ির সামনে পৌঁছা মাত্র পূর্ব হতে ওৎপেতে থাকা বিবাদীগণ হাতে ও দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে অভিযোগকারীর স্ত্রী ও ছেলেকে মারপিট করে আহত করে।

পরবর্তীতে তার স্ত্রী ও সন্তানকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
(শজিমেক) হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনার পরিপেক্ষিতে বগুড়া জেলা শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যার মামলা নম্বর-১২ তারিখ ০১-০৫-২০২৪ ধার-১৪৩/৩৪১/ ৩২৩/৩২৫/৩২৬/
৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অভিযোগকারীর স্ত্রী ফিরোজা বেগম মৃত্যু বরণ করলে ধার-৩০২ সংযোজন করা হয়।

বর্ণিত মামলার এজহারনামীয় ১নং আসামি মোঃ সৈকত(২৩) পিতা মোঃ সবুজ মিয়া সাং চক-ভোলাখাঁ, থানা শিবগঞ্জ, জেলা বগুড়াকে র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়া,কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি সৈকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে পর বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now