মধ্যরাতে অসুস্থতা নিয়ে ফের হাসপাতালে খালেদা জিয়া

আপডেট: June 22, 2024 |
inbound7122588516739455879
print news

হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে নেয়ার পর বেগম খালেদা জিয়াকে রাত ৩টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। সঙ্গে চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগেও বিভিন্ন সময় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সবশেষ গত ২ মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Share Now