হানিয়ার জানাজা পড়ালেন খামেনি, দাফন দোহায়

আপডেট: August 1, 2024 |
inbound5654286475118838239
print news

ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার জানাজা পড়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) তার জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভাষণের মাধ্যমে জানাজার কার্যক্রম শুরু হয়।

গালিবাফ বলেন, ‘সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ছিলেন শহীদ ইসমাইল হানিয়া। তিনি কেবল একজন নেতা ছিলেন না, তিনি একজন জ্ঞানীও ছিলেন।’

গালিবাফ আরও বলেন, বুধবার তেহরানে হানিয়ার হত্যার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। আমরা এর জবাব দেব। সঠিক সময়ে ও সঠিক জায়গায়। আমাদের মাটিতে আমাদের অতিথিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হত্যা করা হয়েছে। আমাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন।

রাজধানী তেহরানে আনুষ্ঠানিকতা শেষে ইসমাইল হানিয়ার লাশ কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হবে। আর সেখানেই শুক্রবার দাফন করা হবে তাকে।

এর আগে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর নিজ বাসভবনে গুপ্ত হামলায় নিহত হন ইসমাইল হানিয়া।

Share Now

এই বিভাগের আরও খবর