জুবাইদার পরিবারের অলংকার ফেরত দেওয়ার নির্দেশ

আপডেট: September 6, 2024 |
inbound2429966933968185811
print news

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমণ্ডি শাখার দুটি লকারে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, জুবাইদার বোন শাহিনা খান ও তাঁদের মা ইকবাল মান্দ বানুর এক কেজি ৬৭০ গ্রাম অলংকার তাদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ আদেশ দেন। শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভুইয়া এ তথ্য জানিয়েছেন।

আদালত আদেশে উল্লেখ করেন, ২০০৭ সালের ২৫ মার্চ রাজধানীর ধানমণ্ডি থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে জুবাইদা রহমান, তাঁর বোন শাহিদা খান এবং তাঁদের মা ইকবাল মান্দ বানুর এক কেজি ৬৭০ গ্রাম অলংকার স্ট্যান্ডার্ড ব্যাংকের দুটি লকার থেকে জব্দ করা হয়।

পরবর্তী সময়ে ওই দিনই জব্দ করা অলংকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধানমণ্ডি শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জায়ীদের জিম্মায় দেন আদালত।

পরবর্তী সময়ে শাহিনা খান, তার মা ইকবাল মান্দ বানু ও বোন জুবাইদা খানের যৌথ নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমণ্ডি শাখায় বরাদ্দপ্রাপ্ত লকার চালু করার আদেশ দানের জন্য আদালতে আবেদন করেন।

আদালতের আদেশে তদন্তকারী কর্মকর্তা একাধিকবার প্রতিবেদনও দাখিল করেন। দাখিল করা প্রতিবেদনগুলো পর্যালোচনায় দেখা যায়, জব্দ করা আলামতের বিষয়ে আর কোনো মামলা নেই।

Share Now

এই বিভাগের আরও খবর