সাবেক এমপি ফজলে করিম ২ দিনের রিমান্ডে

আপডেট: September 24, 2024 |
inbound8676217768983643242
print news

মুনিরীয়া যুব তবলীগ কমিটির স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় (চট্টগ্রাম-৬) রাউজানে আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট নুরুল হারুন আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে কারাগার থেকে এবিএম ফজলে করিমকে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, রাউজান থানায় মুনিরীয়ার দায়ের করা দুই মামলায় এবিএম ফজলে করিমকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

Share Now