বগুড়ায় দেড় লক্ষাধিক কিশোরীকে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের টিকা দেওয়া হবে

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় এবার দেড় লক্ষাধিক কিশোরীকে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিডি টিকা দেওয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে এবং চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
২২ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হোসনে আফরোজার সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার সিভিল সার্জন ডাঃ শফিউল আজম।
সিভিল সার্জন ডাঃ শফিউল আজম বলেন,এইচপিডি
(হিউম্যান প্যাপিলোমো ভাইরাস) টিকা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করে। জরায়ু মুখের ক্যান্সার বাংলাদেশ নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার।
জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিডি টিকার ডোজ ১টিই যথেষ্ট। এইচপিডি টিকা পরিক্ষিত, নিরাপদ এবং কার্যকর।তিনি বলেন, বেলজিয়ামের তৈরি এই টিকার বাজার মূল্য ৫ হাজার টাকা।
ইউনিসেফের সহযোগিতায় বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।তিনি আরও বলেন,টিকা দেওয়ার জন্য ওয়েব সাইটে নিবন্ধন নিশ্চিত করে টিকা কার্ড সঙ্গে রাখতে হবে।
আজ মঙ্গলবার পর্যন্ত বগুড়া জেলায় ১৮ হাজার ৬শ রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।
আগামী ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করবেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,
জেলার ১২ টি উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী এক লক্ষ ৬৩ হাজার ৪৪৫ জনকে টিকা প্রদান করা হবে।
২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলেতে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এক লক্ষ ৬১ হাজার ৮০ জন শিক্ষার্থীদের বিনা মুল্যে টিকা দেওয়া হবে।
এছাড়াও ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে কমিউনিটি পর্যায়ে ৭ হাজার ২৬৫ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, বিনামূল্যের এই টিকা নিয়ে কেউ যেন টাকা দাবী এবং গুজব ছড়াতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।


