লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে

আপডেট: March 12, 2025 |
boishakhinews 27
print news

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের ব্যাটিং ধসের ব্যাখ্যায় কী বলবে? আগের দিন যেই দলটা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৪২২ রান তুলেছিল, সেই দলটাই পরের ম্যাচে মাত্র ১৫২ রানে অলআউট। আহামরি বোলিং হয়নি। বল হাতে কেউ উত্তাপও ছড়ায়নি। কিন্তু তারপরও প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের এই দুর্দশা।

লিজেন্ডস অব রূপগঞ্জ বুধবার (১২ মার্চ, ২০২৫) প্রাইম ব্যাংককে ৮ উইকেটে হারিয়েছে। বিকেএসপির-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ ২৩.২ ওভারে জয় তুলে নেয়। তাদের জয়ের নায়ক স্পিনার সাইফ হাসান। ১০ ওভারে ৩৭ রানে ৪ উইকেট নেন তিনি। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে নিজের মূল কাজে করেন মাত্র ১৬ রান। ওপেনিংয়ে নেমে তানজিদ হাসান ৪৯ বলে ৬৮ রান করেন ৭ চার ও ৫ ছক্কায়। সৌম্য সরকার ৪০ বলে ৫০ রান করেন ৫ চার ও ২ ছক্কায়। এছাড়া জয়ের ব্যাট থেকে আসে ১৪ রান।

সাইফের ৪ উইকেটের সঙ্গে বল হাতে তানজিম হাসান সাকিবও দ্যুতি ছড়িয়েছেন। ৩০ রানে পেয়েছেন ৩ উইকেট। প্রাইম ব্যাংকের ব্যাটিং ব্যর্থতার দিনে নাঈম শেখ ৮৩ বলে ৮১ রান করেন ৪ চার ও ৫ ছক্কায়। ২০ রান আসে শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরও পেরুতে পারেননি।

 

 

প্রাইম ব্যাংকের এটি চার ম্যাচে দ্বিতীয় পরাজয়। অন্যদিকে রূপগঞ্জ সমান ম্যাচে তিন জয় নিয়ে চলে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

Share Now

এই বিভাগের আরও খবর