সারিয়াকান্দি বিএনপি’র প্রতিষ্ঠাতা মতিন মন্ডলের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: August 11, 2025 |
inbound4338472031060859346
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মরহুমের পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে সারিয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মরহুম এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ আযম বাবু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন খলিফা।

এ সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল মমিন পিন্টু, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরতি খোদা চাঁন মিয়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুল ইসলাম, চালুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফিজার রহমান বকুল, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সোনা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান রিবন প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Share Now