শাহজাদপুরে কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১২ আগষ্ট) মঙ্গলবার বাদ যোহর শাহজাদপুর উপজেলা বিএনপি অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেনসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করা হয়।


