কলকাতা সফরে এসে বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন মোদি

আপডেট: August 23, 2025 |
inbound528825661508837729
print news

কলকাতা সফরে এসে বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বাংলাদেশিদের আর ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতা সফরে এসে বিমানবন্দর থেকে মেট্রো রুট উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, এখন থেকে মাত্র ৪০ টাকা খরচ করে মেট্রোরেলে বাংলাদেশি পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন পছন্দের গন্তব্য নিউমার্কেট, স্প্ল্যানেড কিংবা হাওড়া বা শিয়ালদহ স্টেশন।

মেট্রোরেলে ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে মাত্র ৫ টাকা। এসপ্ল্যানেড যেতে ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা, আর সেক্টর ফাইভের জন্য গুনতে হবে ৭০ টাকা।

এই সফরে অনুপ্রবেশকারীদের নিয়েও কঠোর বার্তা দিয়েছেন মোদি। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি ছিনিয়ে নিচ্ছে। পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে, নারী নির্যাতন করছে, তাদের আমরা দেশে থাকতে দেব না।

তিনি বলেন, ‘অনুপ্রবেশকারী দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারী পালাবে। ভারত সরকার এজন্য এত বড় অভিযান শুরু করেছে। কিন্তু ইন্ডি জোট তুষ্টিকরণের রাজনীতি করছে। অনুপ্রবেশকে সমর্থন করছে। বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে, এটা থামাতেই হবে। এজন্য আমি লালকেল্লা থেকে ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছি।’

শুক্রবার বিকেলে সবমিলিয়ে তিন ঘণ্টার কিছু বেশি সময়ের জন্য কলকাতা সফরে আসেন মোদি। সংক্ষিপ্ত সফরে একসঙ্গে উদ্বোধন করেন তিনটি মেট্রো রুটের। এরপর তিনি দমদম সেন্ট্রাল জেলের মাঠে আয়োজিত জনসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সমালোচনা করেন।

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন সময় পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির এই সফরের বেশ রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর