বগুড়ার শিবগঞ্জে কন্যা শিশুকে যৌ*ন নি*র্যাতন, অভিযুক্ত গ্রে*প্তার

শাহজাহান আলী, বগুড়া জেলা, প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রবাসীর ছেলেকে (১৫) গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গত বৃহস্পতিবার শিশু কন্যার পিতা শিবগঞ্জ থানায় যৌন নির্যাতনের মামলা করলে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট খেলার ছলে শিশু কন্যাটিকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত।
পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি খুলে বললে পরিবারের লোকজন তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, যৌন নির্যাতনের ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বি.দ্র: বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ছেলে এবং মেয়ের বয়স (১৮) না হওয়ায় নাম ঠিকানা ও পরিচয় উল্লেখ করা হয়নি।
