জাবিতে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের উদ্যোগে ‘ইনক্লুসিভ ডায়লগ ফর জাকসু’ অনুষ্ঠিত

আপডেট: September 6, 2025 |
inbound8392025082845140281
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে জাকসু প্রতিনিধিদের অংশগ্রহণে “ইনক্লুসিভ ডায়লগ ফর জাকসু-২০২৫ (রিপ্রেজেনটেটিভ ডিবেট)” শীর্ষক প্রশ্নোত্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের উদ্যোগ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রতিনিধি ও জাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, সমন্বিত শিক্ষার্থী জোটের প্রতিনিধি ও জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের প্রতিনিধি সাইয়্যেদা মেহের আফরোজ শাঁওলি, ছাত্রদল সমর্থিত প্যানেলের পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান, সংশপ্তক পর্ষদের প্রতিনিধি সোহাগি সামিয়া, সম্প্রীতির ঐক্য সম্মিলনের প্রতিনিধি সুকান্ত বর্মন এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রতিনিধি হাসিবুল হাসান ইমন।

প্রতিনিধিরা জাকসুকে কেন্দ্র করে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়কে নতুন রুপে সাজানোর পরিকল্পনা ব্যক্ত করেন তারা। এ সময় প্রশ্নোত্তর পর্ব ছিল। সেখানে অতিথিদের প্রশ্ন করেন শ্রোতারা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জামাল উদ্দিন রুনু বলেন, আমরা প্রত্যেকেই কিছুনা কিছু ক্ষেত্রে লিমিটেড। কিন্ত কেউ শুধু আমাদের লিমিটেশনের জায়াগটা ভিন্ন। কাজেই, কাউকে ডিজেবল ভাবার, কিংবা অবজ্ঞা করবার সুযোগ নেই।

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার (হিয়া) বলেন, দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কাজ করার অভিজ্ঞতায় তাদেরকে কখনো অপারগ কিংবা অক্ষম মনে হয়নি।

কিন্তু আমাদের সমাজ তাদেরকে বরাবরই তাদেরকে অবজ্ঞার চোখে দেখেছে এবং তাদের ব্যাপারে অবমাননাকর শব্দচয়নের মাধ্যমে হেয় করেছে।

আমরা চাই আগামীর দিনে যেন একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হয় এবং তাদের গুরুত্ব আগামী দিনের নেতৃত্বের সামনে সমানভাবে প্রতীয়মান হয়।

Share Now