জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট: September 27, 2025 |
inbound3110997461682169491
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, সাজজাদ হোসেন, আয়েশা সিদ্দিকা তাওহীদা, প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর