জাবিতে ইডিজিই এবং বিসিসি কর্তৃক আরআইসির গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ

আপডেট: September 27, 2025 |
inbound6019017931224205595
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত রিসার্চ এ্যান্ড ইনোভেশন সেন্টার (আরআইসি) কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে এনহেনসিং ডিজিটাল গভর্নমেন্ট এ্যান্ড ইকনোমি (ইডিজিই) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রতিনিধি দল।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় চলমান এসব প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং আরআইসি লিডারশিপ কমিটির (আরএলসি) প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, পরীক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, আরআইসির পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, সিএসই বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান এবং সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মইনুল হক, বিসিসি’র পরিচালক একেএম শাহনাওয়াজ, ইডিজিই এবং বিসিসি’র কো-অর্ডিনেটর আহমেদ আল কবির, প্রজেক্ট ম্যানেজার সৈয়দ নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আগত প্রতিনিধি দলকে বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন গবেষণা প্রকল্পের কার্যক্রম আরআইসি পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির জন্য আরআইসির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরআইসি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ দেয়ায় বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানান।

Share Now

এই বিভাগের আরও খবর