দুর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ পেছাল এনবিআরের নিয়োগ পরীক্ষা

আপডেট: September 28, 2025 |
inbound6122064230074048222
print news

দুর্গা পূজা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের তিন পদের নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা গ্রহণ করা হবে।।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তিন পদে আগামী ৩ অক্টোবর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে দুর্গা পূজা উপলক্ষে পরীক্ষা কেন্দ্র শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় নতুন দিন ঠিক করা হয়েছে।

একই দিন, একই সময়ে কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষাও হবে। এ দুই পদে প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিনই ফল প্রকাশ করে লিখিত পরীক্ষার সূচি জানানো হয়েছিল।

দুর্গা পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। এ ১২ দিনের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজার ছুটিও পড়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর