জয়পুরহাটে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: October 1, 2025 |
inbound5162469109501242482
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চ জেলা শাখার আহবায়ক দেলদার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মতিয়র রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর