বগুড়ায় র্যাবের অভিযানে ৫৫ বোতল মদসহ আব্দুল জব্বার গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জের হাকির মোড়ের একটি দোকানে র্যাব-১২ বগুড়ার অভিযানে ৫৫ বোতল বেরু মদসহ আব্দুল জব্বার(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত্রি ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদ ভিত্তিতে র্যাব-১২, বগুড়া জানতে পারে যে,বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত সুলতানগঞ্জ পাড়া গ্রামস্হ হাকির মোড়ে একটি দোকানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল উক্ত স্হানে অভিযান পরিচালনা করে ৫৫ বোতল বেরু মদসহ হাতে- নাতে আব্দুল জব্বারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল জব্বার বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানাগঞ্জ পাড়ার হাকির মোড় এলাকার মোঃ আব্দুল করিম এর ছেলে।
গ্রেফতারের সময় জব্বারের হেফাজত থেকে ৫৫ বোতল বেরু মদ,একটি এন্ড্রয়েড মোবাইল, দুটি সিমকার্ড ও নগদ ৩২০ টাকা উদ্ধারাহ জব্দ করা হয়।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।













