সারিয়াকান্দিতে দুর্গাপূজা মণ্ডপগুলোতে বণিক সমিতির আর্থিক সহায়তা

আপডেট: October 1, 2025 |
inbound7781543144681649427
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পূজা মণ্ডপে নগদ আর্থিক সহায়তা দিয়েছে সারিয়াকান্দি বণিক সমিতি লিমিটেড।

মঙ্গলবার রাত ৮টার পর থেকে পৌরসভার প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সমিতির নেতৃবৃন্দ। এ সময় তারা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সেই সঙ্গে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আইন- শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও খোঁজ খবর নেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, বণিক সমিতির সদস্য মুন্টু মিয়া, দুলাল মিয়া, শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র নেতাকর্মী সহ সাংবাদিকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর