রেকর্ড ব্যয়ের বাজেট পরিকল্পনা অনুমোদন জার্মানির

আপডেট: November 14, 2026 |
fgfdfg 13
print news

২০২৭ সালের জন্য ৫৬০.৯ বিলিয়ন ইউরো ব্যয়ের রেকর্ড পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির সংসদের বাজেট কমিটি। ১৫ ঘণ্টারও বেশি দীর্ঘ এক অধিবেশনের শেষ মুহূর্তে কিছু পরিবর্তন এনে শুক্রবার সকালে পরিকল্পনার খসড়াটি অনুমোদন করা হয়।

এর ফলে আগামী বছর সরকারের জন্য আগের যে-কোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয়ের পথ প্রশস্ত হলো।

পরিকল্পনার খসড়া অনুমোদন পেলেও বিদ্যুৎ কর কমানোর প্রস্তাবটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। তা সত্ত্বেও প্রায় ১২৩ বিলিয়ন ইউরো নতুন ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে এ বাজেটে৷ সরকারের প্রাথমিক প্রস্তাবে প্রায় ৪ বিলিয়ন ইউরো কম ঋণ পরিকল্পনার উল্লেখ ছিল।

ঋণের অর্থ অবকাঠামো ও সশস্ত্র বাহিনীতে অতিরিক্ত বিনিয়োগের ফলে মোট নতুন ঋণ ২০০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তবে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন জোট সরকার বিদ্যুৎ কর আরো ব্যাপকভাবে কমানোর জন্য প্রয়োজনীয় অর্থ এখনো জোগাতে পারেনি।

শুক্রবার অনুমোদন পাওয়া খসড়া পরিকল্পনা বুন্ডেসটাগে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত হবে৷ জার্মানিরসংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগের আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় অধিবেশনে এই ভোট হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

Share Now