চারঘাটে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

আপডেট: October 1, 2025 |
Gemini Generated Image 2q08ka2q08ka2q08
print news

রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে স্কুল শিক্ষক ও জামায়াত নেতা মো. নাজমুল হকের (৫২) মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমুল হক উপজেলার জাফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি জাফরপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। নাজমুল হক উপজেলার জাফরপুর ওয়ার্ডের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ বলেন, সাপের কামড়ের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর