বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার, ধার নিয়েছিলেন ১ হাজার টাকা

আপডেট: October 2, 2025 |
fdfddfd 1
print news

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন খুলে নিয়ে যায়।

এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। 553116685 817434860776143 659263481413209451 n.jpg?stp=dst jpg s960x960 tt6& nc cat=107&ccb=1 7& nc sid=0024fc& nc eui2=AeHIkfw e9OYSszPD6qgUmPrPJyP3l3drj88nI eXd2uPxKHsvfbIeZZtJebkT916qrhEo38kqI7xT49RclL51xs& nc ohc=m3QgKTg5r YQ7kNvwEzOrqC& nc oc=AdlT0DefVKa4R314O0QX8fqabhiL2CdUSqJSl 85rKp2DlWY0yQ4 4UVCeLYkENA8ZY& nc zt=23& nc ht=scontent.fdac138 1তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক কাজ। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর