চারজন একই বাড়িতে বসবাস, কোন সন্তানের বাবা কে জানেন না কেউ
আপডেট: October 5, 2025
|

দুই দম্পতি—টায়া হার্টলেস ও সিন, এবং অ্যালিসিয়া রজার্স ও টাইলারদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন প্রদেশে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা। বন্ধুত্ব থেকে সম্পর্কের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেন। এক সময় সিদ্ধান্ত নেন, চারজন একসঙ্গেই একই বাড়িতে বসবাস করবেন।
প্রথমে শুধুই বন্ধুত্ব থাকলেও ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। টায়া ও অ্যালিসিয়া পরস্পরের স্বামীর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে দু’জনই মা হন, তবে সন্তানের পিতৃপরিচয় নিয়ে নিশ্চিত নন কেউই। আশ্চর্যের বিষয় হলো, এ নিয়ে তাঁদের মধ্যে কোনো অস্বস্তি নেই।
২৭ বছর বয়সি টায়া জানান, “আমরা আসলে একটি বড় পরিবার। বাবা-মা হিসেবেই আমরা একসঙ্গে সব দায়িত্ব পালন করব।”
চারজনই খোলাখুলি জানাচ্ছেন, প্রথমে কিছুটা দ্বিধা থাকলেও মনের কথা চেপে রাখা সম্ভব হয়নি। অবশেষে ২০২০ সালের শুরুতে তাঁরা একসঙ্গে থাকা শুরু করেন। এর আগেও দুই দম্পতির সন্তান ছিল। তবে নতুনভাবে পরিবার গড়ার ইচ্ছা থেকে ফের সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন টায়া ও অ্যালিসিয়া।
তাঁরা আরও জানান, তাঁদের আগের সন্তানরা এখন গর্ব করে বলে—“আমাদের এক নয়, দু’জোড়া বাবা-মা আছে।”
এভাবে সামাজিক নিয়ম ভেঙে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী পারিবারিক কাঠামো, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।



















