বগুড়ায় আ’লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিল এলাকাবাসী

আপডেট: October 5, 2025 |
inbound1749626397898172276
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী।

শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন।

গোপন সংবাদে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে রাজুকে নিজ বাড়ি থেকে আটক করে হ্যান্ডকাপ পরায়।

এসময় স্থানীয় নারী-পুরুষরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ রাজুকে ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া আসামী রাজুকে গ্রেফতারে চেষ্টা চলছে। আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর