আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেট: October 6, 2025 |
inbound7151629605410674321
print news

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করে যাচ্ছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম।

তিনি বলেন, দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে।

পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর