শহীদ আবরারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাবি শিবিরের দোয়া মহফিল

আপডেট: October 7, 2025 |
inbound7701356766847403443
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে শহিদ হওয়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ছাত্রশিবির।

মোঙ্গলবার (৭ অক্টোবর) মাগরিব বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, মীর মশাররফ হোসেন হল মসজিদের ইমাম, ২১ নং হল মসজিদের ইমাম, এছাড়াও উপস্থিত ছিলেন জাবি শিবিরের অফিস সেক্রেটারি ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জাবি শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

কেন্দ্রীয় মসজিদের খতিব ড.মাহমুদুল হাসান বলেন, প্রত্যেকটা শহীদের পরেই মুসলিম উম্মাহর একটি নতুন চেতনা সৃষ্টি হয়।

আবরার ফাহাদ শহীদ হয়ে ইসলামি আন্দোলনের যেই যেতনার পুনরুজ্জীবন ঘটিয়েছেন তা বজায় রাখা আমাদের দায়িত্ব। ইসলামি আন্দোলনের জন্য যুগে যুগে বহু মানুষ জীবন দিয়েছেন।

আমাদের এ সময়ে তাদের মধ্য থেকে আবরার ফাহাদকে আমরা আইকন হিসেবে পেয়েছি। আমরা আজ দোয়ার মাধ্যমে শহীদ আবরার ফাহাদের শাহাদাতের সর্বোচ্চ মাগফিরাত কামনা করি।

জাবি শিবিরের অফিস সেক্রেটারি ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের ভাই আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসন বিরোধী শহীদ হিসেবে আমাদের আইকন হয়ে আছেন।

তিনি শুধু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিলেন সেটার জন্যই শহীদ হননি, তিনি শহীদ হয়েছেন কারণ একইসাথে তিনি ইসলামী মূল্যবোধকে ধারণ করতেন।

তিনি একই সাথে ইসলামি মূল্যবোধকে ধারণ করতেন, দাড়ি রাখতেন, টাখনুর ওপর কাপড় পরতেন বলেই শিবির সন্দেহে সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছিলেন।

আবরার ফাহাদের লালিত ইসলামী মূল্যবোধের চেতনাকে আমাদের জাগ্রত রাখতে হবে। আবরার ফাহাদের লালিত প্রতিবাদের ভাষাকে জারি রাখতে পারলেই ইসলামী আন্দোলনের ভিত্তি মজবুত হওয়া সম্ভব।

জাবি শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার মূর্ত প্রতীক হলো শহীদ আবরার ফাহাদ।

ভারতীয় অধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ কিন্তু শেষ শহীদ নয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ভারত যে শিক্ষা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আগ্রাসন চালিয়ে আসছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ শুরু থেকেই সংগ্রাম করে আসছে, সেই সংরামেরই প্রথম শহীদ ও আইকনিক রূপ হলো আবরার ফাহাদ।

আবরার ফাহাদের লালিত ইসলামী মূল্যবোধের চেতনাই আবহমান বাঙালি মুসলমানের চেতনা।

এই চেতনাকে জাগ্রত রাখার মাধ্যমেই এই দেশের মানচিত্রের সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামী আন্দোলনের ভিত্তিকে মজবুত করতে হবে।

সমস্ত আগ্রাসন ও জুলুমাতের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে ইনশাল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর