গাজীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেট: October 8, 2025 |
inbound2344393377034383947
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”প্রতিপাদ্যে গাজীপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ৮ (অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) শাহানাজ আক্তার।

এ সময় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী এবং কিশোরীরা অংশগ্রহণ করে।

বক্তারা কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাগিদ দেন। আজকের কন্যা শিশুই আগামীর পরিপূর্ণ নাগরিক তাই তাদের বেড়ে ওঠা ও বিকাশের প্রতিটি ধাপেই সমান গুরুত্ব দেওয়া অপরিহার্য।

Share Now

এই বিভাগের আরও খবর