শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: October 8, 2025 |
inbound242481504725030753
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

”আমি কন্যাশিশু সপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে  জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর)  সকালে শাহজাদপুর উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী। এ ছাড়া এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও শাহজাদপুর পৌর শহরের শাহজাদপুর ইব্রাহীম পাইলট উচ্চ বালিকা বিদ্যালের শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

আলোচনা সভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর