সালাহর জোড়া গোলে বিশ্বকাপের টিকিট পেল মিশর

আপডেট: October 9, 2025 |
inbound8093700593821759066
print news

২০১৮ বিশ্বকাপে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছিল মিশর। কিন্তু কাতার বিশ্বকাপ খেলা হয়নি মোহাম্মদ সালাহর। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপ দিয়ে আবারও বড় মঞ্চে দেখা যাবে দেশটিকে। জিবুতিকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর।

বুধবার (৮ অক্টোবর) কাসাব্লাংকায় জিবুতির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে মিসর। যেখানে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন দেশটির সবচেয়ে বড় তারকা লিভারপুল ফরোয়াড মোহাম্মদ সালাহ।

বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মিশর। তাদের এখনও এক ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যেই বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে গেছে। এই মিশনে মিসরের হয়ে ৯টি গোল করেছেন সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সালাহই সর্বোচ্চ গোলদাতা।

চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল মিসর। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল তারা। এরপর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে সুযোগ পেয়েছে। গত বিশ্বকাপে জায়গা না পেলেও এবার তারা ফিরছে বিশ্বমঞ্চে।

১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিশর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৭টি দল।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো-

কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক), আর্জেন্টিনা (ল্যাটিন আমেরিকা), ব্রাজিল (ল্যাটিন আমেরিকা), কলম্বিয়া (ল্যাটিন আমেরিকা), ইকুয়েডর (ল্যাটিন আমেরিকা), প্যারাগুয়ে (ল্যাটিন আমেরিকা), উরুগুয়ে (ল্যাটিন আমেরিকা), অস্ট্রেলিয়া (এশিয়া), ইরান (এশিয়া), জাপান (এশিয়া), জর্ডান (এশিয়া), দক্ষিণ কোরিয়া (এশিয়া) ও উজবেকিস্তান (এশিয়া), মরক্কো (আফ্রিকা), তিউনিসিয়া (আফ্রিকা), মিশর (আফ্রিকা) ও নিউজিল্যান্ড (ওশেনিয়া)।

 

Share Now

এই বিভাগের আরও খবর