বগুড়ায় র‍্যাবের অভিযানে ৬৩ লিটার দেশীয় মদসহ গ্রেফতার ০৩

আপডেট: October 11, 2025 |
inbound4045282866997479998
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ৬৩ লিটার কেরু দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার( ১০ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলা শহরের চক সুত্রাপুর হরিজন কলোনী এলাকার মৃত-বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫), ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দি হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহমুদ (২৬)।

শনিবার(১১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ।

র‍্যাবের এই কর্মকর্তা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ১নং রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে হাতে-নাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

inbound8108876632327404828

অভিযানকালে তাদের কাছ থেকে ৬২,৭ লিটার দেশীয় মদ,একটি লা-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি(রেজি নং- বগুড়া -হ-১৮-২৬৪৭), একটি স্মার্টফোন, ডিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিতে আজ সকালে বগুড়া সদর থাননায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর