বগুড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০২

আপডেট: October 12, 2025 |
inbound8632717283232707666
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

১০ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তি র‍্যাব-১২, বগুড়া জানেতে পারে যে,ঢাকা হতে বগুড়াগামী একটি পিকআপ করে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করে আসিতেছে।

এমন তথ্যের ভিত্তিতে রাত্রি ১২.৪৫ ঘটিকার সময় র‍্যাব-১২ বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর এলাকায় টিএমএসএস সিএনজি পাম্পের সামনে ঢাকা-বগুড়াগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

inbound4306393333967580314

গ্রেফতারক্তরা হলেন- ঢাকা জেলার কেরানীগঞ্জ মডের থানার রোহিতপুর ইউনিয়নের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ রিপন(২৫),স্হায়ী ঠিকানা- জেলা- রংপুর, থানা- পীরগঞ্জ, গ্রাম- ফতেপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রোহিতপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মোঃ লোকমান এর ছেলে মোঃ ইয়াছিন (২৩)। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ যাহরা রেজি নং (ঢাকা মেট্রো-ন-১২-৭১০২),দু’টি বাটন মোবাইল, দু’টি সিমকার্ড ও নগদ ২৫০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য সকালে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর