শাহজাদপুরে ওয়ার্ড মহিলা বিএনপি কর্মীদের সাথে ড. এম এ মুহিতের উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি’র মহিলা কর্মীদের সাথে ড.এম এ মুহিতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মহিলা বিএনপি কর্মীদের সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ড. এম এ মুহিতের উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে।
২নং ওয়ার্ডের সভাতি মোঃ গোলাম হোসেন পাখির সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলীর সনঞ্চালনায় এ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. এম এ মুহিত। এ সময় বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









