বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০১

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার এলাকায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪.৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নূরুল নবী(৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশ একটি টিম সূত্রাপুর গোহাইল রোডের মেশিনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৪.৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নূরুল নবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূররল নবী বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, সব ইন্সপেক্টর (এসআই) নুরুজ্জামান চৌধুরী ও তার নেতৃত্বাধীন টিম শনিবার ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালাচ্ছিলেন।
হঠাৎ গোপন সূত্রে খবর আসে এক ব্যক্তি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য এজে আর কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থান করছে।
এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সন্দেহজনক ব্যক্তিকে আটক করে।পরে তার হাতে থাকা খাকি রঙের একটি কাটন তল্লাশি করে ৪.৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই নুরুজ্জামান চৌধুরী জানান, গ্রেফতার হওয়া আসামী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজের হেফজতে রাখে।
এটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ২৯(খ) ধারয় শাস্তি যোগ্য অপরাধ। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে থানায় আনা হয়েছে এবং থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিস ইনচার্জ (ওসি) হাসন বাশির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ নুরুল নবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।



