রোভার স্কাউট গ্রুপের তত্ত্বাবধানে পোল মাংকি ব্রিজ  নির্মান

আপডেট: October 14, 2025 |
inbound8991655138737118996
print news

তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ও তত্ত্বাবধানে একটি পোল মাংকি ব্রিজ নির্মাণ করা হয়েছে।

আজ সোমবার(১৩ অক্টোবর)উক্ত সেতুটি নির্মাণ করা হয়।

রোভার স্কাউট গ্রুপে সদস্যরা জানান,স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এ সেতুটি নির্মাণ করা হয়।সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তাঁরা এই সেতুটি নির্মাণ করেছেন।

সেতু তৈরির কাজে সম্পূর্ণ বাঁশ, দড়ি ও স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়েছে, যা পরিবেশবান্ধব ও টেকসই।

এ সময় উপস্থিত ছিলেন, স্কাউটার মোছাঃ হালিমা খাতুন (উড ব্যাজার) কোষাধ্যক্ষ,  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সহযোগী অধ্যাপক,  পদার্থবিজ্ঞান বিভাগ;স্কাউটার মোঃ জুবাইর আল মাহমুদ (এএলটি) রোভার স্কাউট লিডার ও সহযোগী অধ্যাপক,  ইংরেজি বিভাগ; স্কাউটার মোঃ মঈনুল ইসলাম, সহকারী অধ্যাপক,  ইংরেজি বিভাগ,  গোবিপ্রবি;মোঃ তৌফিক এলাহি,  স্কিল কোর্স সম্পন্ন; রোভার স্কাউট অনিক কুমার সাহা,  সভাপতি,  রোভার ইন কাউন্সিল; গার্ল ইন রোভার ফারিহা,  সম্পাদক,  রোভার ইন কাউন্সিল এবং গ্রুপের সকল রোভার ও গার্ল ইন রোভার।

উপস্থিত স্কাউটার মোছা:হালিমা খাতুন  বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষা নয়, মানবসেবা ও নেতৃত্ব গুণের বিকাশ ঘটানো। এই বাঁশের সেতু নির্মাণ তারই একটি বাস্তব উদাহরণ।”

এ সময়  স্কাউটার মোঃ জুবাইর আল মাহমুদ বলেন, “রোভার স্কাউটদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা নিজেদের শ্রম ও মেধা দিয়ে সমাজের জন্য কাজ করছে—এটাই স্কাউটিংয়ের প্রকৃত চেতনা।

তরুণ প্রজন্ম যদি এভাবে মানবকল্যাণে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও সচেতন হবে।”

উল্লেখ্য,স্থানীয় বাসিন্দারা রোভার স্কাউটদের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এমন সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর