চাকসুর ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

আপডেট: October 15, 2025 |
inbound385910070504762753
print news

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রের ভেতরে সারিতে অপেক্ষমাণ ভোটাররা বিকেল চারটার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রের সামনে প্রার্থী ও তাদের সমর্থকেরা অবস্থান করছেন।

এবারের নির্বাচন হয়েছে ওএমআর পদ্ধতিতে। নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫ অনুষদের ১৫টি ভোটকেন্দ্র চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

Share Now

এই বিভাগের আরও খবর