বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া হবে।’
বুধবার দুপুরে গড়েয়া ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সব দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর বিভাজন করবেন না, আর কোনো দাবি তুলে বিভেদ তৈরি করবেন না। গণভোট, পিআর নিয়ে আর আন্দোলন করবেন না। নির্বাচনটা হতে দেন, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে বাঁচাতে তাড়াতাড়ি ভোট হতে দেন।
পিআর পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি এখনো সাধারণ মানুষ বোঝে না। যে পদ্ধতি মানুষ বোঝে না, সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে।
আমি তো নিজেই পিআর বুঝি না। তাই পিআরের দাবি আগে না তুলে আগে নির্বাচন হোক, মানুষ অস্থিরতা থেকে বাঁচুক। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পরে পিআরের সিদ্ধান্ত নেয়া যাবে।



