সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: October 15, 2025 |
inbound2753273088977406720
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানে সময় নাজমুল ষ্টোর ও নান্টু ষ্টোরকে ২ হাজার করে, মামুন ষ্টোর ১ হাজার ও জাহাবুল ষ্টোরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংলক্ষণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এসময় সারিয়াকান্দি বনিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুলসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share Now