শ্রীপুরে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট: October 17, 2025 |
inbound1891823022756360556
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় নকল প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা বাজার সড়কের বিসমিল্লাহ স্টোর ও সততা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।

এ সময় প্রায় ২০ লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

Share Now