প্রেমের টানে ধর্মত্যাগ করলো তরুনী

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রেমের টানে নরসিংদী থেকে ছুটে এসে সনাতন ধর্ম ত্যাগ করে বগুড়ার মুসলীম প্রেমিককে বিয়ে করেছে স্বর্ণালী রানী বর্মন (১৮) নামের এক তরুনী।
এর আগে বগুড়া নোটারী পাবলিকে উপস্থিত হয়ে এভিডেভিডের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে ঐ তরুনী।
বর্তমানে তার নাম রাখে আয়েশা সিদ্দিকা (নেহা)। সে নরসিংদীর শিবপুরের তেলিয়া গ্রামের শ্রী রঞ্জন চন্দ্র বর্মন ও স্মৃতি রানী বর্মনের কণ্যা।
সে নরসিংদী থেকে প্রেমের টানে ছুটে এসে ১০০০০০ (এক লক্ষ টাকা) দেনমোহরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বুজরুক শোকড়া এলাকার লুৎফর রহমানের ছেলে শাহাদত হোসেন (২২) করে বিবাহ করে।
এব্যাপারে আয়েশা সিদ্দিকা নেহা (স্বর্ণালী রানী বর্মন) বলেন, আমাদের দীর্ঘ দিনের ভালোবাসাকে অটুট রাখতে আমি স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে শরীয়তের বিধি বিধান মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছি।


