বগুড়ার শিবগঞ্জে শরিফ খাঁন দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে।
২২ অক্টোবর (বধুবার) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অভিভাবকদের বিপুল উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোট অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলে মোট ১০জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে।
এ নির্বাচনে এবতেদায়ী স্তরে ২ জন, দাখিল স্তরে ২ জন ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
নির্বাচনের পিজাইডিং অফিস আব্দুর রউফের ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরে ইদ্রিস আলী ৪০ ভোট ও লিটন শেখ ৩৬ পেয়ে নির্বাচিত হয়েছে।
দাখিল স্তরে হেলাল উদ্দিন সরকার ৭২ ভোট ও ফারুক হোসেন ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে খালেদা আকতার ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ২০৮ জন।এ মধ্যে নির্বাচনে ভোট কাষ্ট হয়েছে ১৬০টি।
ভোট গণনা শেষ হয় বিকাল ৫ টায়। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল হাকিম,সহ সুপার মোখলেছার রহমান সহ এসআই ছাইদুর এর নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিম।
এদিকে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নয়ন মন্ডল, উপজেলা যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ।


