সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

আপডেট: October 26, 2025 |
inbound7915324586516672991
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ভোটের মাত্র পাঁচ দিন আগে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। (স্মারক নম্বর: ২৬.০০.০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১)

inbound8270943625652081554

নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী শামসুর রহমান কামাল।

বানিজ্য মন্ত্রণালয়ের ইস্যুকৃত চিঠিতে বলা হয়েছে, সদস্যপদ পুনঃযাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নির্বাচনের স্থগিতাদেশের বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জনান, ভোটার তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন।

এ কারণে মন্ত্রণালয় তালিকা যাচাই-বাছাই করে পুনরায় তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Share Now