জেনে নিন বুধবারের রাশিফল

আপডেট: October 29, 2025 |
inbound7465837671338511876
print news

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক বুধবার (২৯ অক্টোবর) দিনটি আপনার কেমন যাবে।

মেষ : সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক বৃদ্ধির অভাবে সুযোগ কাজে না-ও লাগতে পারে। অংশীদারি কাজে বুঝেশুনে এগোবেন। জীবনে চলতে থাকা অশান্তির মধ্যে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন।

বৃষ : কর্মপ্রার্থীদের উন্নতির পথ খুলবে। তবে নিয়মিত কাজে বাধ্য আসতে পারে। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন।

মিথুন : অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। আর্থিক বিনিযোগ শুভ। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

কর্কট: কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি হবে। প্রত্যাশিত কাজে অগ্রগতি আশা করা যায়। পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত থাকতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। চিন্তা ও কাজে গতিশীলতা আনতে হবে।

সিংহ : সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। নিকট ভ্রমণ হতে পারে। সেরা কাজগুলো গতি পাবে। নতুন ধারণাগুলো ফলদায়ক হবে।

কন্যা : অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে। বিনিয়োগে লাভবান হবেন। আর্থিক ব্যাপারে ভারসাম্য রক্ষা করে চলুন। ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর পুনর্মূল্যায়নের প্রয়োজন হতে পারে।

তুলা : আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। চাকরিক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। কৌশলী হলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।

বৃশ্চিক: কোনো কারণে মানসিক চাপ থাকতে পারে। আতীতের কোনো ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। অকারণে ব্যয় বাড়বে। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু : নতুন যোগাযোগের পরিবেশ অনুকূলে। আয়ের নতুন কোনো উৎস পেতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনায় বন্ধুর সহযোগিতা পাবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। অর্থভাগ্য অন্যদিনের তুলনায় শুভ।

মকর : পেশাগত কাজে সুযোগ বাড়বে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। কোনো আকর্ষণীয় অফার পেতে পারেন। বুদ্ধি সঠিক পথে পরিচালিত হবে। চারপাশে যারা আছে তাদের সঙ্গে সহযোগিতা বাড়ান। একাগ্রতার সঙ্গে কাজ করুন।

কুম্ভ : আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আপনার দৃঢ় সংকল্প এবং দক্ষতা লক্ষণীয় হবে। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন।

মীন : আজ নিজেকে পরিচর্যা করার এবং যা আপনি সব থেকে পছন্দ করেন, তা করার জন্য ভালো দিন। কাজে অন্যের সহযোগিতা প্রয়োজন হতে পারে। আপনার মনোভার আপনাকে সুখী থাকতে সাহায্য করবে।

Share Now

এই বিভাগের আরও খবর