শাহজাদপুরে রাস্তা থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

আপডেট: October 29, 2025 |
inbound6807931563017746084
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়ে থাকা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে শাহজাদপুর  উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের একটি রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৪)। তিনি ওই গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন।

মঙ্গলবার সন্ধ্যায় কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেননি তিনি।

পরদিন সকালে স্থানীয়রা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে গিয়ে সিরাজুল মন্ডল নামে  ওই যুবকের লাশ উদ্ধার করে।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে আসা উৎসুক জনতার ভিড় করে লাশ দেখার জন্য। যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, ধারালো অস্ত্রের আঘাতে সিরাজুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর