বগুড়ার শিবগঞ্জে সমবায় দিবস পালিত

আপডেট: November 1, 2025 |
inbound9130332259070082662
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ “ সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জের উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজনে অনুষ্ঠিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।

০১ নভেম্বর (শবিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক র‌্যালী বের করে।

inbound63454920873487604

র‌্যালী শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।

পরে শহীদ হাফিজার রহমান হল রুমে এক আলোচনা সভা উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ-জহুরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, সহকারী কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, হিসার রক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে সমবায়দের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর