খুলনায় বিএনপি নেতার অফিসে গোলাগুলি, শিক্ষক নিহত

আপডেট: November 3, 2025 |
adfdff 7
print news
খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুলি লেগে ইমদাদুল হক (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে। এছাড়া যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় ইউসেপ বাংলাদেশ স্কুলের সাবেক শিক্ষক ইমাদুল হক ও মামুন গুরুত্বর আহত হন৷ তাদেরকে স্থানীয় নেতাকর্মীরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নেয়ার পথে ইমাদুল হক মানা যান। তিনি এশার নামাজের পর ওই বিএনপির অফিসে ওয়াজ মাহফিলের টাকা কালেকশন করার জন্য গেছিলেন৷

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Share Now