সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে

আপডেট: November 6, 2025 |
inbound5898945206475392108
print news

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি পরবর্তী পাঁচ দিনেও এই তাপমাত্রা আরও কমার প্রবণতা থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর