বগুড়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে যুবগীল নেতা মোঃ শাহ আলম নান্নু(৩৮) ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ আহসান হাবীব (৩০)- কে গ্রেফতার করা হয়েছে।
১৫ নভেম্বর (শনিবার) দুপুর অনুমান ১২ টার দিকে বগুড়ার শাজাহানপুর থানায় ২৮-০৯-২৫ ইং তারিখ দায়ের করা জিআর নং-৩৫৮, ধারা-৯(৩)১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ মামলায় তদন্তপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী ছাত্রলীগ নেতা নেতা মোঃ আহসান হাবীব (৩০)-কে আড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আহসান হাবীব উপজেলার ০৪নং আড়িয়া ইউনিয়নের টেকুরগাড়ী গ্রামের মোঃ ইসরাফিল হোসেন এর ছেলে।
দিনের সাড়ে ১২ টার দিকে অপর এক অভিযানে একই মামলায় যুবলীগ নেতা মোঃ শাহ আলম নান্নু (৩৮)-কে শাজাহানপুর থানাধীন দুবলাগাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নান্নু উপজেলার চুপিনগর বড়বাড়িয়া গ্রামের আব্দুর রশিদ প্রামাণিক এর ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম শফিক জানান, তাদের কে ২৮/০৯/২৫ ইং তারিখে দায়ের করা সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃৃত আসামী আহসান হাবীব ও শাহ আলম নান্নুকে বিকেল সাড়ে তিনটার দিকে থানা থেকে কারাগারে পাঠানো হয়েছে।















