২৭ তম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর পর্দা নেমেছে আজ

ফারজানা শারমিন, ঢাকা : পর্দা নামল ২৭ তম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর ।বাংলাদেশে শিল্প কৃষি ব্যবসা বানিজ্য সম্প্রসারনের লক্ষ্যে ব্যয়বহুল তেল ডিজেল নির্ভর প্রযুক্তির পরিবর্তে সাশ্রয়ী মুল্যে বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন প্রযুক্তি, পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, পানি হতে লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করার জন্য সেমস গ্লোবাল এই প্রদর্শনীর আয়োজন করে।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির আইসিসিবি ভবনে এই মেলা গত ১৩ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত (বৃহষ্পতিবার -শনিবার) সকাল সাড়ে ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে দেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা, মেগা ওয়াট পাওয়ার লিমিটেড এসএসজিসহ আরো খ্যাতনামা কোম্পানি অংশ গ্রহন করে তাদের বিভিন্ন বিদুৎ জল শক্তি প্রযুক্তির প্রদর্শন করেন । এছাড়া থাইল্যান্ড , চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশ থেকে ২০০টিরও বেশি প্রতিষ্ঠান । এই তিনদিন স্থানীয় ব্যবসায়ীসহ, সাধারন জনগন ও এই প্রর্দশনীর প্রযুক্তি দেখতে ভিড় করে ।





















