বেলকুচিতে অ্যামেরিকান কোম্পানী এএমভি’র সহায়তায় অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে আমেরিকান কোম্পানী এএমভি’র সহায়তায় অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসদরের মুগন্দগাতী পূর্বপাড়া মাঠে আমেরিকান কোম্পানী এএমভি বিবিডিও এর সহায়তায় এলাকার ৬০ জন দুস্থ্য অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,চিনি আটাসহ নিত্যপ্রয়েজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএমভির বেলকুচি শাখার নিয়োগ ব্যবস্থাপক মোঃ রেদোয়ান শিকদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আকবর আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুগন্দগাতী বাজার বনিক সমিতির পরিচালক মোহাম্মদ আলী। এ ছাড়া এ সময় এএমভির সদস্য মোঃ আবুল কালাম প্রামানিক উপস্থিত ছিলেন।
















