এ রায় একটি মাইলফলক : সালাহউদ্দিন আহমেদ

আপডেট: November 17, 2025 |
inbound3178162603699792241
print news

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ রায়কে মাইলফলক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন সালাহউদ্দিন।

এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

রায় নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় মাইলফলক।

অপরাধ বিবেচনায় এ সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পার তার জন্য উদাহরণ হবে এ রায়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এ দেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গিয়েছে। আমরা আর পেছাতে চাই না। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। এর মধ্যেই আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে।

আমরা সেই বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।

এই দেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা অবিরত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর