বগুড়ায় বিপুল পরিমাণ পটকা ও গান পাউডার উদ্ধার, গ্রেফতার ০৩

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক অভিযানে ৭.৭০০ পিস পটকা, ৫০০ গ্রাম গান পাউডার এবং নগদ টাকা৩,৩৬০ টাকা উদ্ধারসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব।
১৬ নভেম্বর (রোববার) দিবাগত রত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তি র্যাব-১২, বগুড়া জানতে পারে যে,বগুড়া সদর থানাধীন মালতী নগরের বকশি বাজার মোড়ে মোঃ শাহিনুর ইসলাম সজীব এর মুদি দোকানে অবৈধ ও বেআইনি ভাবে বিস্ফোরক দ্রব্যাবি মজুদ করে রেখেছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল রাত সাড়ে ১০টার দিক ওই দোকান অভিযান পরিচালনা করে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা অনুমানিক ৭০০০ পিস পটকা উদ্ধার করা হয়।
এসময় বগুড়া সদর থানার রহমান নগর এলাকার মৃত- আব্দুল মোত্তালের এর ছেলে মোঃ শাহীনুর ইসলাম সজীব(৩৫) ও গাবতলী উপজেলাধীন গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ খায়রুল ইসলাম(৪০) কে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য মোতাবেক ১৭ নভেম্বর( সোমবার) বগুড়া পৌরসভার ভাটকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ ছামছুল মন্ডল এর ছেলে মোঃ আব্দুল মালেক(৪৫)-কে ২ কেজি দেশীয়পদ্ধতিতে তৈরী পটকা (আনুমানিক) ৭০০পিস এবং ৫৫০ গ্রাম গান পাউডার উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার নিকট থেকে একটি itel it5235 মডেলের বাটন মোবাইল, একটি samsung Galaxy A54 5G মডেলের এন্ড্রয়েট মোবাইল, ২টি সীমকার্ড ও নগদ ৩০,৩৬০/-টাকা উদ্ধারসহ জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত অভিযুক্ত ওই তিন জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



















